করোনা আবহে রেলের লোকসানের বহর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রেলের করোনা আবহের জেরে ৩৬ হাজার কোটি টাকা লোকসান হয়েছে বলে খবর। রেল প্রতিমন্ত্রী রাওসাহেব দানভে এই তথ্য তুলে ধরেছেন। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, যাত্রীবাহী ট্রেন থেকে রেলের আয় হয় না। রোজগার হয় পণ্যবাহী ট্রেন থেকে। তবে করোনা সঙ্কটের পরিস্থিতিতে সব মিলিয়ে বিরাট ক্ষতির মুখোমুখি হতে হয়েছে রেলকে। পাশাপাশি তিনি আরও জানান, করোনা আবহে পণ্যবাহী ট্রেনগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। উল্লেখ করা যায়, মহারাষ্ট্রে রেলের একটি অনুষ্ঠানে রেল প্রতিমন্ত্রী জানিয়েছেন, মুম্বই-নাগপুর এক্সপ্রেসওয়ের পাশে বুলেট ট্রেন চালানোর পরিকাঠামো তৈরি হবে।

