laksmi bhandar and mamata

মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে রাজ্যে “লক্ষ্মীর ভাণ্ডার” প্রকল্প

রাজ্যজুড়ে আবার চালু হচ্ছে “দুয়ারে সরকার” ক্যাম্প। নবান্ন থেকে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন “দুয়ারে সরকার” প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আগামী ১৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ওই ক্যাম্পের মাধ্যমে আবেদন করতে পারবেন সাধারণ মানুষ।

Read More
Horoscope

আজকের রাশিফল

শুক্রবার ০৬ শ্রাবণ ১৪২৮; ই: ২৩ জুলাই ২০২১ ♈/মেষ (Aries): সাময়িক স্বাস্থ্যভঙ্গের জন্য কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। স্নায়ুতন্ত্রকে কার্যকরী রাখতে সম্পূর্ণ বিশ্রাম নেওয়া প্রয়োজন। বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না। নতুন লগ্নির ব্যাপারে স্বাধীনভাবে চিন্তা করা প্রয়োজন। প্রেমে বিরহ। শুভ সংখ্যা: ৬ ♉/বৃষ (Taurus): অবাস্তব পরিকল্পনার ফলে অর্থের অভাব দেখা দিতে পারে। দিনের শেষে…

Read More
sunrise 6

সুপ্রভাত

আজ: শুক্রবার ০৬ শ্রাবণ ১৪২৮; ই: ২৩ জুলাই ২০২১ জন্মদিনঃ বালগঙ্গাধর তিলক————-তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়————-হরচন্দ্র ঘোষ————-চন্দ্রশেখর আজাদ তিরোধান দিবসঃ যতীন্দ্রমোহন সেনগুপ্ত তিথি: শুক্ল চতুর্দশী, সকাল ১০:০৪ পর্যন্ত, পরে পূর্ণিমা;পূর্বাষাঢ়া নক্ষত্র, দুপুর ০২:৪৬ পর্যন্ত, পরে উত্তরাষাঢ়া নক্ষত্র;জন্মরাশি: ধনু, রাত্রি ০৮:৩০ পর্যন্ত, পরে মকর রাশি;সূর্যোদয়: ০৫:০৭/ সূর্যাস্ত: ০৬:১৭(সূর্যসিদ্ধন্ত) জোয়ার:- দিন- ০৮:৫৬; রাত- ০৯:০১ভাটা:- দিন- ০১:৪৬; রাত- ০১:৫১ কলকাতা সহ…

Read More
Mukesh-1

সঙ্গীতশিল্পী মুকেশের জন্মদিবস

আজকের দিনে সঙ্গীতশিল্পী মুকেশের জন্ম। ১৯২৩ সালের ২২ জুলাই দিল্লিতে তিনি জন্মগ্রহণ করেন। এই শিল্পীর পুরো নাম মুকেশ চন্দ মাথুর। তাঁর বহু জনপ্রিয় গান রয়েছে।

Read More
Parichand Mitra-1

প্যারিচাঁদ মিত্রের জন্মদিবস

আজকের দিনে প্যারিচাঁদ মিত্রের জন্মগ্রহণ করেন। ১৮১৪ সালের ২২ জুলাই তাঁর জন্ম। টেকচাঁদ ঠাকুর লেখকের ছদ্মনাম। তাঁর উল্লেখযোগ্য লেখার মধ্যে রয়েছে ‘আলালের ঘরের দুলাল’।

Read More
Air India-5

বিমান শিল্পের উন্নতিতে উপদেষ্টা গোষ্ঠী

করোনা আবহের জেরে জোর ধাক্কা খেয়েছে বিমান পরিবহণ। সূত্রের খবর, এই আবহে বিমান শিল্পের উন্নতি ও তার সামনে থাকা চ্যালেঞ্জ মোকাবিলার জন্য বিভিন্ন ক্ষেত্রে পরামর্শ দিতে ৩টি উপদেষ্টা গোষ্ঠী গঠন করেছে কেন্দ্রীয় সরকার।

Read More
hs and result resent

উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ

আজ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হল। ওয়েবসাইটে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। উল্লেখ করা যায়, এবার করোনা আবহের মধ্যে মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়নি। পরীক্ষার্থীদের বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করা হয়েছে।

Read More
Women Soldiers-1

হজে নিরাপত্তার দায়িত্বে এবার মহিলা রক্ষী

হজে মহিলা রক্ষী। সূত্রের খবর, এই প্রথম হজের সময় মক্কার নিরাপত্তার দায়িত্ব পেয়েছেন কয়েকজন মহিলা সেনা। সূত্রের আরও খবর, গত এপ্রিল থেকে সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমনের নির্দেশেই মহিলা সেনারা নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে অংশ হয়ে উঠেছেন।

Read More
China-1

টানা বৃষ্টিতে চিনের হেনান প্রদেশে বন্যা- বিপর্যয়

চিনের হেনান প্রদেশ বন্যা বিপর্যস্ত। সূত্রের খবর, একটানা অতি বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। সূত্রের আরও খবর, টানা বর্ষণে বন্যার ফলে প্রায় ২৫ জনের মৃত্যু হয়েছে।

Read More
Admission-1

একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানানো হয়েছে স্কুলগুলি ২২ জুলাই থেকে একাদশ শ্রেণিতে ভর্তির নোটিস দিতে পারবে। এক্ষেত্রে বলা হয়েছে, আগামী ২ থেকে ১৪ আগস্ট পর্যন্ত নিজের স্কুলের পড়ুয়া ও ১৬ থেকে ৩১ আগস্টের মধ্যে বাইরের পড়ুয়ারা ভর্তি হতে পারবেন।

Read More