উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ

hs and result resent

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:আজ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হল। ওয়েবসাইটে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। উল্লেখ করা যায়, এবার করোনা আবহের মধ্যে মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়নি। পরীক্ষার্থীদের বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করা হয়েছে। এবার উচ্চ মাধ্যমিকে পাশের হার ৯৭.৬৯ শতাংশ। সর্বোচ্চ নম্বর ৫০০-তে ৪৯৯। পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানতে পারবেন।

উল্লেখ করা যায়, এবছর মাধ্যমিকে ১০০ শতাংশ পাশের হার থাকলেও উচ্চ মাধ্যমিকে তা কমে হয়েছে ৯৭.৬৯ শতাংশ। ৮ লক্ষ ১৯ জন ২০২ জন পরীক্ষার্থী ছিল এ বছর । ছাত্রদের পাশের হার ৯৭ শতাংশের বেশি । ছাত্রীদের ক্ষেত্রেও একই।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে মহুয়া দাস জানিয়েছেন, মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ করা হচ্ছে। ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখেই এবার পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *