বিমান শিল্পের উন্নতিতে উপদেষ্টা গোষ্ঠী
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা আবহের জেরে জোর ধাক্কা খেয়েছে বিমান পরিবহণ। সূত্রের খবর, এই আবহে বিমান শিল্পের উন্নতি ও তার সামনে থাকা চ্যালেঞ্জ মোকাবিলার জন্য বিভিন্ন ক্ষেত্রে পরামর্শ দিতে ৩টি উপদেষ্টা গোষ্ঠী গঠন করেছে কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে আরও জানা যায়, বিমান সংস্থা, বিমানবন্দর পরিচালনা, গ্রাউন্ড হ্যান্ডলিং, পণ্য পরিবহণ, কর্মী প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণ-সহ এই শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা ওই গোষ্ঠীতে থাকবেন।

