পাকিস্তান সুপার লিগ চ্যাম্পিয়ন লাহোর কলন্দর্স
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : লাহোর কলন্দর্স পাকিস্তান সুপার লিগে চ্যাম্পিয়ন হল । ফাইনালে তারা ৪২ রানে পরাজিত করেছে মুলতান সুলতানস-কে। লাহোর কলন্দর্স ৫ উইকেটে ১৮০ রান তোলে। এরপর মুলতান ১৩৮ রানে সবাই আউট হয়ে যায়। ৩ উইকেট দখল করেছেন অধিনায়ক শাহিন শা আফ্রিদি। ম্যাচ সেরা হয়েছেন মহম্মদ হাফিজ। তিনি ৬৯ রান করেছেন। ২ উইকেট পেয়েছেন।

