Partha Chattopadhyay-3Education Others 

পরীক্ষা সংক্রান্ত বৈঠক

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা আবহের মধ্যেই রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে পরীক্ষা চাইছে অধিকাংশ বিশ্ববিদ্যালয়। সূত্রের খবর, সামাজিক দূরত্বের নিয়মকানুন কঠোরভাবে মেনে চলা হোক বলেও জানানো হয়েছে। আরও জানা যায়, এই সংক্রান্ত বিষয়ে রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। উল্লেখ্য, শিক্ষাবর্ষ ও পরীক্ষা প্রক্রিয়া নিয়ে দেশের সব বিশ্ববিদ্যালয়ের কাছে নির্দেশিকা পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ওই নির্দেশিকা সম্পর্কে বিশ্ববিদ্যালয়গুলির বক্তব্য জানতে আগ্রহী উচ্চশিক্ষা দফতর। পাশাপাশি ভিডিও বৈঠকে উপাচার্যদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করবেন শিক্ষামন্ত্রী, এমনটাও জানা গিয়েছে।

Related posts

Leave a Comment