জাতীয় ওপেন অ্যাথলেটিক্সে পারুলের সোনা

Parul Chowdhury-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পারুলের সোনা। জাতীয় ওপেন অ্যাথলেটিক্সে রেলওয়ের পারুল চৌধুরি দ্বিতীয় সোনা জয়ী হলেন। মহিলাদের ৩০০০ মিটার স্টিপলচেজের ফাইনালে তিনি মহারাষ্ট্রের কোমল চন্দ্রকান্ত জগদালেকে পরাজিত করেন। এর আগে পারুল ৫০০০ মিটার সোনা জয়ী হয়েছেন। অন্যদিকে উত্তরপ্রদেশের রামবাবু ৩৫ কিমি হাঁটায় ২ ঘন্টা ৪৬ মিনিট ৩১ সেকেন্ড সময় নিয়ে জাতীয় রেকর্ড গড়লেন। আবার রেলওয়ের ২৪ বছর বয়সি বি ঐশ্বর্য মহিলাদের লং জাম্পে সেরা হয়েছেন। তিনি ৬.৫২ মিটার লাফালেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *