পরিবারের ভেতরেই কেউ মিলে রয়েছে মাফিয়ার সঙ্গে! নিশ্চিত জগদ্ধাত্রী

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “জগদ্ধাত্রী”-তে রোমাঞ্চের ডোজ ক্রমশ বেড়ে চলেছে। মুখার্জি পরিবারের ভেতর থেকেই ষড়যন্ত্র চলছে জগদ্ধাত্রীর বিরুদ্ধে।জগদ্ধাত্রী অস্মিতাকে জিজ্ঞাসাবাদ করে জানতে চায়, তার কি মনে হচ্ছে কেউ তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে? অস্মিতা স্পষ্ট করে কিছু না বললেও, জগদ্ধাত্রী বুঝতে পারে মুখার্জি পরিবারের ভেতরেই কিছু একটা গোলমাল চলছে।

অনিন্দিতা দেবীর কাছে ঋষির খুনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্পষ্ট জানিয়ে দেন, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না। জগদ্ধাত্রী তখন বলে,শুধুমাত্র ঋষির মৃতদেহ খুঁজে পেলেই সে খুনিকে ধরতে পারবে।
 
জিজ্ঞাসাবাদের চাপে উৎপল ভেঙে পড়ে এবং স্বীকার করে, ঋষিকে খুন করার জন্য সে উৎসবকে টাকাদিয়েছিল। জগদ্ধাত্রী তখন ঋষির মাকে স্পষ্ট করে বলে দেয়, তার ছেলে আর বেঁচে নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *