কবিতা নিবেদিত প্রাণ পার্থপ্রতিম প্রয়াত

Poet Partha

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কবি পার্থপ্রতিম কাঞ্জিলাল (৭১) প্রয়াত হলেন। ৭০-৮০ দশকের বিভিন্ন পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়েছে। সূত্রের খবর, অসংখ্য কবিতা তিনি লিখেছেন। ‘রাত্রি চতুর্দশী’ নামের বইটি বাংলা কবিতার ক্ষেত্রে তাঁর খ্যাতি এনে দিয়েছিল। তাঁর লেখা বিভিন্ন কবিতা পাঠকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছিল। ‘টেবিল’, ‘দূরের সন্ধ্যা’ নামে কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। কবিতা নিবেদিত প্রাণ ছিলেন পার্থপ্রতিম। শারীরিক কারণে লেখার জগৎ থেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। ১৯৭০ সালে ‘দেবী’ নামের দীর্ঘ কাব্যগ্রন্থটি পাঠক সমাজে অন্যমাত্রা পেয়েছিল। তাঁর মৃত্যুর খবরে কবি ও সাহিত্য মহলে শোকজ্ঞাপন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *