বেশি বয়সী নাগরিকদের আয়কর ছাড়ের ফর্ম

Pension Holder-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বয়স্কদের আয়কর ছাড়ের ফর্ম প্রকাশ। সূত্রের খবর, পেনশন জমা যেখানে পড়ে সেই ব্যাঙ্ক থেকেই ফিক্সড ডিপোজিটের সুদের আয় হলে ৭৫ বছর বা তার বেশি বয়সের নাগরিকদের আয়কর রিটার্ন দাখিল করতে হবে না, বাজেটেই এই নির্দেশিকা দিয়েছিল কেন্দ্রীয় সরকার। আবার চলতি অর্থবর্ষে সেই সুবিধা নেওয়ার জন্য আবেদনের ফর্ম প্রকাশ করেছে প্রত্যক্ষ কর পর্ষদ। পাশাপাশি জানিয়েছে ছাড়ের নিয়মও। এক্ষেত্রে উল্লেখ করা হয়েছে, ফর্মটি জমা দিতে হবে নির্দিষ্ট ব্যাঙ্কে। অন্যদিকে বয়স্ক নাগরিকদের কত অংশ এর সুবিধা গ্রহণ করতে পারবেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *