মঙ্গলে নাসার পার্সিভিয়ারেন্সের সাফল্য

Perseverance-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মঙ্গলে অক্সিজেন। নাসা সূত্রের খবর, মঙ্গল গ্রহে অক্সিজেন তৈরি করতে সক্ষম হয়েছে নাসার পার্সিভিয়ারেন্স। উল্লেখ করা যায়, ভবিষ্যতে মহাকাশচারীরা মঙ্গলে গেলে যাতে অক্সিজেন নিয়ে যেতে না-হয়, তার জন্য মঙ্গলেই অক্সিজেন তৈরির প্রচেষ্টা চলে। নাসা সূত্রে জানানো হয়, পার্সিভিয়ারেন্সের সঙ্গে থাকা মক্সি বলে একটি ছোট যন্ত্র প্রথম চেষ্টায় ৫.৪ গ্রাম অক্সিজেন তৈরি করতে সক্ষম হয়েছে। এক্ষেত্রে একজন মহাকাশচারী প্রায় ১০ মিনিট পর্যন্ত শ্বাস নিতে পারবেন বলে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *