অনলাইন ট্রেডিং ছাড়ের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি

treding

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: একদিকে রাজ্য সরকার অনলাইন ট্রেডিংয়ে ছাড় দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।অন্যদিকে তা পুনর্বিবেচনার আর্জিও জানানো হয়েছে।সূত্রের খবর, অত্যাবশ্যকীয় নয়, এমন পণ্যের ক্ষেত্রে লকডাউন পরিস্থিতিতে ট্রেডিংয়ে ছাড় দিলে সেক্ষেত্রে খুচরো ব্যবসায় মারাত্মক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে ফেডারেশন অফ ট্রেডার্স অর্গানাইজেশনস অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে জানানো হয়েছে করোনার জেরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে সমস্যা বেড়েছে। ব্যবসা বন্ধের কারণে ট্রেডাররা বিপুল ক্ষতির মুখোমুখি।কী করে সেই ক্ষতি সামলানো যাবে তাঁর কোনও দিশা সামনে নেই। অন্যদিকে ট্রেডিং সংস্থার কর্মচারীরাও অস্তিত্ব সঙ্কটে পড়েছেন।এমত পরিস্থিতিতে অনলাইনের মাধ্যমে ট্রেডিং চালু হলে বা বাড়ি বাড়ি পণ্য সরবরাহ করা হলে কয়েক লক্ষ ট্রেডারের ব্যাপক ক্ষতি হবে বলে আশঙ্খা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *