এশিয়ার বৃহত্তম সৌর প্রকল্প উদ্বোধনে প্রধানমন্ত্রী
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ মধ্যপ্রদেশে রেওয়া সোলার প্লান্ট উদ্বোধনে বক্তৃতা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।সূত্রের খবর,এশিয়ার বৃহত্তম ৭৫০-মেগাওয়াটের এই সৌর প্রকল্প উদ্বোধন করে প্রধানমন্ত্রী জানিয়েছেন,সোলার পাওয়ার সুরক্ষিত, নিশ্চিত ও খাঁটি। জানা গিয়েছে, এর ফলে প্রতি বছর প্রায় ১৫ লক্ষ টন কার্বন-ডাই অক্সাইডের নির্গমন কমাতে সক্ষম হবে।উল্লেখ্য,এশিয়ার বৃহত্তম এই সৌরবিদ্যুৎ প্রকল্প থেকে প্রতিদিন ৭৫০মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে জানা যায়। প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, সৌর শক্তি কেবল আজ নয়, একবিংশ শতাব্দীতে শক্তির প্রধান মাধ্যম হতে চলেছে। কারণ সৌর শক্তি নিশ্চিত, শুদ্ধ ও সুরক্ষিত।পাশাপাশি তাঁর বক্তব্য ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে,রেওয়া বলতে সাদা বাঘ ও নর্মদাকে বোঝায়। আজ থেকে এশিয়ার বৃহত্তম সৌরশক্তি প্রকল্পের নামও রেওয়া নামে যুক্ত হল।আবার মধ্যপ্রদেশ ও ওই এলাকার বাসিন্দাদেরও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।এই সোলার পার্কটির উন্নয়ন প্রকল্পে কেন্দ্রের পক্ষ থেকে ১৩৮ কোটি টাকা আর্থিক সহায়তা করা হয়েছে বলে জানা যায়।

