রাজনীতির ক্ষেত্রেও জনসংযোগের ছবি বদলে যাচ্ছে

Public Relations

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনার আবহে বদলে যাচ্ছে অনেক কিছুই। রাজনীতিতে বদল আসতে চলেছে। বিশেষজ্ঞমহল বলছেন, করোনা-পরবর্তী সময়ে ভোটের প্রচার প্রযুক্তি-নির্ভর হওয়ার ইঙ্গিত। সূত্রের খবর, এবার জনসংযোগের চিরন্তন ধারাতেও পরিবর্তন আসতে চলেছে। বাধ্য হতে হবে পরিস্থিতিতে। বিশেষজ্ঞমহলের এক্ষেত্রে বক্তব্য, নেতাদের সঙ্গে জনগণের সম্পর্ক জল ও মাছের ন্যায়। জল ছাড়া মাছ বাঁচতে পারে না। আবার জনগণের শুভেচ্ছা ভিন্ন নেতাও হওয়া যায় না।

উল্লেখ্য, এলাকায় ঘুরে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনেন রাজনৈতিক নেতারা। পার্টি অফিসে বা বাড়িতে নেতাদের কাছে জনগণের আসা-যাওয়া স্বাভাবিক ঘটনা। বর্তমান সময়ে নেতা-জনতা সম্পর্কের মধ্যেও প্রবেশ করেছে মারণ পরিস্থিতি। একাধিক রাজনৈতিক নেতার করোনায় আক্রান্ত হওয়ার ঘটনাও ঘটছে। মৃত্যুর খবরও রয়েছে। আতঙ্কও বেড়ে গিয়েছে। তা স্বীকারও করছেন রাজনৈতিক নেতারা। সব পক্ষের রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য, এখন সাবধান হওয়াটা খুবই জরুরি। এলাকার মানুষকে সুস্থ রাখার পাশাপাশি নিজেকেও সুস্থ রাখার দিকে আরও নজর দেওয়া দরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *