ধর্মীয় অনুভূতির চেয়ে বৈজ্ঞানিক পরামর্শকেই প্রাধান্য পোপ ফ্রান্সিসের

Pop Francis-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা সঙ্কটে বিজ্ঞানসম্মত পরামর্শ মেনে চলার ডাক দিলেন পোপ ফ্রান্সিস। গির্জায় উপাসনার অধিকারের দাবিকে সাময়িক সরিয়ে সরকারি বিধি-নিয়ম মেনে চলার আহ্বান জানালেন তিনি। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, মহামারী করোনা যাতে আবার ফিরে না আসে, তা নিশ্চিত করতে ঈশ্বর যেন সব মানুষকে সুবুদ্ধি ও আনুগত্য দেন। উল্লেখ্য, মসজিদ, মন্দির ও গির্জার মতো উপাসনালয়ে মানুষ একত্রিত হলে সামাজিক ব্যবধান বজায় রাখা সম্ভব হচ্ছে না। সমাবেশের মতো এক্ষেত্রেও ব্যাপক আকারে সংক্রমণের ঝুঁকি থেকে যায়। আবার ইউরোপের অনেক দেশে গির্জা-সহ উপাসনালয় খোলার জন্য চাপ বাড়ছে। ইতালিতে আগামী ৪ মে থেকে লকডাউন শিথিল করার ঘোষণা হয়। তবে গির্জায় সমবেত উপাসনার অনুমতি দেননি প্রধানমন্ত্রী জুসেপে কন্ট। ফলে ক্ষোভ বেড়েছে। এই বিতর্কের অবসানে আসরে নেমেছেন পোপ ফ্রান্সিস। তিনি ধর্মীয় অনুভূতির তুলনায় বৈজ্ঞানিক পরামর্শকেই প্রাধান্য দিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *