Rath Yatra-1Others 

গুচিন্ডা মন্দির থেকে বাড়ির পথে পুরীধামে শ্রীজগন্নাথ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এই প্রথ্মবার পুরী-সহ অন্যত্র করোনার আবহে পালিত হল রথযাত্রা। কড়াকড়ির বৃত্তে গুচিন্ডা মন্দির থেকে বাড়ির পথে পা বাড়ালেন জগন্নাথ-বলরাম ও শুভদ্রা। সূত্রের খবর, গত মঙ্গলবার রাত ১০টা থেকে আবারও কার্ফু জারি হয় পুরীতে। উল্টোরথ উপলক্ষ্যে ২ জুলাই পর্যন্ত রাত ১০টা কার্ফু জারি থাকবে মন্দির লাগোয়া এলাকায়। রথযাত্রার মতো উল্টোরথেও ভক্তদের সমাবেশে নিষেধাজ্ঞা বলবৎ থাকে। সূত্রের আরও খবর, সকাল ৮টা নাগাদ মাসির বাড়ি থেকে রথে চড়ানো হয় জগন্নাথদেবকে। বিবিধ আচার-সংস্কার মেনে রথের রশিতে টান দেওয়া হয় দুপুর ১২টা নাগাদ। মন্দিরের পক্ষ থেকে প্রায় ১৫০০ সেবায়েত এবার রথের রশি টেনেছেন। প্রত্যেকের মুখেই ছিল মাস্ক। সব মিলিয়ে এবার ছিল ভিন্ন ছবি। মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, পরের বছর ছবিটা নিশ্চয়ই বদলে যাবে।

Related posts

Leave a Comment