লোকাল ট্রেন চালুর চিম্ভা-ভাবনা করছে রেল কর্তৃপক্ষ

Local train

আমার বাংলা কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ ভিড় এড়িয়ে কিভাবে শহরতলির লোকাল ট্রেন চালু করা যায় সে বিষয়ে আলোচনার জন্য রাজ্যসরকারকে চিঠি দিয়েছে রেল কর্তৃপক্ষ। মূলত আগে থেকেই প্লাটফর্মে যাত্রীদের ভিড় না বাড়িয়ে কিভাবে নিয়ন্ত্রিতভাবে যাত্রীদের প্লাটফর্মে আনা সম্ভব হবে সে বিষয়েই আলোচনা হবে বলে জানা যায়। শহরতলিতে মেট্রো চলাচলের অবস্থা দেখেই রেল কর্তৃপক্ষ ট্রেন চালানোর চিন্তা-ভাবনা করেছেন।

তাছাড়া বিভিন্ন ছোট ছোট স্টেশনে এখনও নিরাপত্তা রক্ষীর অভাব রয়েছে। ফলে প্রত্যেক স্টেশনে যথেষ্ট রক্ষী দেওয়াও সম্ভব নয়। তছাড়া ভিড় কমানোর জন্য হকারদের প্লাটফর্মে ঢুকতে নিষেধাজ্ঞা জারি করার কথাও ভাবা হয়েছে। সামনে পূজা মরশুম, যথেচ্ছ ভিড় বাড়ার সম্ভাবনাও দেখা দিতে পারে। শহরতলির মেট্রোর মতো লোকাল ট্রেনের পরিকাঠামো নয় বলেই এখানে চিন্তার যথেষ্ট কারণ রয়েছে বলেই মনে করে রেলকর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *