স্টেশনের ফুড স্টলগুলিতে রান্না করা খাবার বিক্রির অনুমতি

Railway Station

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রেল কর্তৃপক্ষ করোনা আবহে দীর্ঘদিন বন্ধ থাকার পর পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই স্টেশনের ফুড স্টলগুলিতে রান্না করা খাবার বিক্রির অনুমতি দিয়েছে। রেল সূত্রের খবর, করোনা সময়কালীন সেগুলিতে শুধু প্যাকেটজাত খাবার বিক্রির অনুমতি ছিল। রেল মন্ত্রকের নির্দেশিকায় জানানো হয়েছে, ফুজ প্লাজা, জন আহার ও সেল কিচেনের মতো স্টলগুলিতে রান্না করা খাবারও পাওয়া যাবে। বসে খাওয়ার বন্দোবস্ত মিলবে না। এক্ষেত্রে বলা হয়েছে, ‘টেক অ্যাওয়ে’ পরিষেবায় খাবার কিনে দূরে নিয়ে গিয়ে তা খেতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *