বঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

weather and report

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বর্ষার পূর্বাভাস। রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা বলছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। জুনের শুরুতেই কেরলে বর্ষা পা রেখেছে। বর্ষার প্রবেশে দক্ষিণাংশ বরাবর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। আইএমডির পক্ষ থেকে এই রিপোর্ট পেশ করা হয়েছে। আবার কেরল ও কর্ণাটকেও প্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বঙ্গেও প্রাক বর্ষার বার্তা হাওয়া অফিসের।

পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হাওড়া,হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে নদিয়া, বীরভূম ও মুর্শিদাবাদে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর ও মালদায় বৃষ্টির সম্ভাবনা। বজ্রপাত ও ঝোড়ে হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাসও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *