pujo and weather3Breaking News Others 

জেনে নিন দুর্গাপুজোর প্রাক্কালে আবহাওয়ার পূর্বাভাস

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দুর্গা পুজোয় বৃষ্টি নিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মনে। আবহাওয়া দফতরের পূর্বাভাসের দিকে সবার নজর রয়েছে। পুজোয় বৃষ্টির ভ্রূকুটি। বর্ষা নিয়ে জোর জল্পনা। অতি মাত্রায় বর্ষা হলে ঠাকুর দেখার মজাই মাটি। হাওয়া অফিসের বার্তা- আজ থেকে পরিষ্কার আকাশ থাকবে। বৃষ্টির প্রভাব তেমন নেই । তবে পুজোয় রাজ্যবাসীর স্বস্তিও মিলছে না,এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে। অষ্টমীর দিন থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের ।

অন্যদিকে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে। অল্প হলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে অষ্টমী থেকে দশমীর মধ্যে। কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে তারও বার্তা দেওয়া হয়েছে আবহাওয়া দফতর থেকে। কলকাতা , উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা , পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও হুগলি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।

পাশাপাশি মৌসম ভবন সূত্রের খবর,দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে চলেছে। তবে একটি ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব-মধ্য আরব সাগরে। এর জেরে নিম্নচাপ তৈরির পরিস্থিতি হওয়ার সম্ভাবনা আন্দামান সাগরে। এই নিম্নচাপ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে পৌঁছে যাওয়ার সম্ভাবনা। পশ্চিমবঙ্গের উপকূলে সামান্য প্রভাব থাকবে।

এক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা কম। শুষ্ক আবহাওয়ার পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গে। তবে তাপমাত্রা সহ আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। পুজোয় পরিষ্কার আকাশ উত্তরবঙ্গে। বৃষ্টির সম্ভাবনা কম বলা হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে আরও জানানো হয়,কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই । চতুর্থী থেকে সপ্তমী পর্যন্ত পরিষ্কার আকাশ থাকবে । বৃষ্টির সম্ভাবনা কম। তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকার দরুন আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।

Related posts

Leave a Comment