rakhi bandhan and utsabBreaking News Others 

জেনে নিন এ বছর রাখি বাঁধার শুভ মুহূর্তটি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রাখি বা রক্ষাবন্ধন ভাই ও বোনেদের ভালবাসার উৎসব । প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমায় এই উৎসব পালিত হয়ে থাকে। বোনেরা দিনটিতে দাদা বা ভাইয়ের হাতে রাখি বাঁধেন। বাধা মুক্ত জীবন ও সমৃদ্ধির প্রার্থনা করে থাকেন । বোনেদের সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতিও থাকে । উপহার দেওয়াব ব্যবস্থাও থাকে। এই দিনটিকে ঘিরে উৎসাহও দেখা যায়। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী জুলাই বা আগস্ট মাসে এই দিনটি সাধারণত পড়ে।

তবে এ বছর রাখিবন্ধন উৎসবের একটি ভিন্ন মাত্রা রয়েছে। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে ২১আগস্ট শনিবার, সন্ধে ৭টা ৩০মিনিট থেকে শুরু করে পরের দিন ২২ আগস্ট পর্যন্ত রবিবার, ৫টা ৩৩ মিনিট পর্যন্ত থাকছে সময়। সব মিলিয়ে ২ দিন থাকছে রাখি উৎসব। ২২ আগস্ট রবিবার দিনটিকে মূলত উদযাপন করবেন বেশিরভাগ মানুষ।

পণ্ডিত ও শাস্ত্রবিদদের মতে, এ বছর রাখি বাঁধার শুভ মুহূর্তটি হল- ২২ আগস্ট সকাল ৬টা ১৪ মিনিট থেকে শুরু করে সন্ধ্যে ৫টা ৩৩ মিনিট পর্যন্ত। এই শুভক্ষণের মোট সময়কাল ১১ ঘণ্টা ১৮ মিনিট। এ বছর এই উৎসবটি শ্রাবণ পূর্ণিমা তিথির ধনিষ্ঠা নক্ষত্রে উৎযাপন হবে। যা একটি বিরল ঘটনা হিসেবে বলা হচ্ছে । রাখি বাঁধার ক্ষেত্রে এবার অনেকক্ষণ সময় পাওয়া যাবে বলে বলছেন পণ্ডিত ও শাস্ত্রবিদরা।

Related posts

Leave a Comment