জানুয়ারি-ফেব্রুয়ারিতে বোর্ড-পরীক্ষা নয় : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বোর্ড-পরীক্ষা নয়। সূত্রের খবর, আগামী জানুয়ারি ও ফেব্রুয়ারিতে কোনও বোর্ড পরীক্ষা হবে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক। উল্লেখ করা যায়, বোর্ড পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে শিক্ষকদের ভার্চুয়াল বৈঠক করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। এ বিষয়ে তাঁর বক্তব্য, বর্তমান পরিস্থিতি পরীক্ষার অনুকূল নয়। তাই দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা আগামী জানুয়ারি ও ফেব্রুয়ারিতে হবে না। এ প্রসঙ্গে তিনি আরও জানিয়েছেন, কবে বোর্ড পরীক্ষা নেওয়া হবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে ফেব্রুয়ারির পর।

