emplyment and graphOthers 

করোনা আবহ সামলে বিভিন্ন ক্ষেত্রে কর্মীনিয়োগের হার – জেনে নিন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: লকডাউনের ধাক্কা সামলে বাড়ছে চাকরির হার। কোন কোন সেক্টর রয়েছে কর্মসংস্থানের শীর্ষে তার চিত্র তুলে ধরা যেতে পারে। করোনাভাইরাস সারা বিশ্বের অর্থনীতিতে বিরাট প্রভাব ফেলেছে।
বিশ্ব জুড়ে মহামারির আবহে কাজ হারিয়েছেন বহু মানুষ। ভারতের ক্ষেত্রে এই হিসেবও বড় অঙ্কের। ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ সেক্টর মিলিয়েই বিশাল সংখ্যক ভারতীয় কাজ হারিয়েছেন চলতি বছরে। লকডাউনের প্রভাবেই এমনটা হয়েছে। বহু সংস্থা কর্মী ছাঁটাই করেছে, আবার বহু সংস্থা লোকসান টানতে না পেরে বন্ধও হয়ে গিয়েছে। ভ্রমণ, আতিথেয়তা শিল্প, ই-কমার্স এবং রিয়েল এস্টেট সেক্টরে চাকরির অবস্থা সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বছরের শেষ লগ্নে পরিসংখ্যান সামান্য হলেও আশার আলো দেখা যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞমহল। চলতি বছরের জুলাই মাস থেকে লকডাউন পর্ব শিথিল হওয়ার পর থেকে দেশের বেশ কিছু সেক্টরে কর্মীনিয়োগের পরিমাণ বেড়েছে। কর্মীনিয়োগ চলছে মার্কেটিং, সেলস, অ্যাডমিনিস্ট্রেশন, অনলাইন- এডুকেশন সেক্টরে। আইটি সেক্টরে কর্মীনিয়োগের সেই প্রবণতা আর নেই। অনেকটাই কমে গিয়েছে বলে জানা যায়। কোন কোন সেক্টরে কর্মসংস্থানের হার বেড়েছে তার চিত্র তুলে ধরা হয়েছে।
এডুকেশনাল সার্ভিসে চলতি বছরে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত কর্মীনিয়োগের হার ছিল ২৭ শতাংশ। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তা বেড়ে হয় ৩৪ শতাংশ। আবার আইটি সেক্টরে চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত কর্মীনিয়োগের হার ছিল ২২ শতাংশ। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তা বেড়ে হয়েছে ২৯ শতাংশ। হেল্থকেয়ার, ফার্মাসিউটিক্যাল সেক্টরে চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত কর্মীনিয়োগের হার ছিল ৩৩ শতাংশ। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তা বেড়ে হয়েছে ৩৯ শতাংশ। অন্যদিকে ই-কমার্স, টেক স্টার্ট-আপ চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত কর্মীনিয়োগের হার ছিল ২৬ শতাংশ। এরপর অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তা বেড়ে হয়েছে ৩১ শতাংশ । ফিনান্স সেক্টরে চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত কর্মীনিয়োগের হার ছিল ১৩ শতাংশ। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তা বেড়ে হয়েছে ১৮ শতাংশ। ম্যানুফ্যাকচারিং, ইঞ্জিনিয়ারিং-এ চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত কর্মীনিয়োগের হার ছিল ৭ শতাংশ। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তা বেড়ে হয়েছে ১১ শতাংশ। পাশাপাশি বিপিও-তে ওই সময় কর্মীনিয়োগের হার ছিল ১১ শতাংশ। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তা বেড়ে হয়েছে ১৫ শতাংশ। টেলিকমিউনিকেশন সেক্টরে চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত কর্মীনিয়োগের হার ছিল ২০ শতাংশ। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তা বেড়ে হয়েছে ২৪ শতাংশের মতো।
রিটেল (এসেনসিয়াল) চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত কর্মীনিয়োগের হার ছিল ২০ শতাংশ। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তা বেড়ে হয়েছে ২৩ শতাংশ।
রিটেল (নন-এসেনসিয়াল) চলতি বছরের ওই সময় পর্যন্ত কর্মীনিয়োগের হার ছিল ৯ শতাংশ। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তা বেড়ে হয়েছে ১২ শতাংশ। এগ্রিকালচার ও অ্যাগ্রোকেমিক্যাল চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত কর্মীনিয়োগের হার ছিল ২৫ শতাংশ। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তা বেড়ে হয়েছে ২৭ শতাংশ। রিয়েল এস্টেট চলতি বছরের ওই সময় পর্যন্ত কর্মীনিয়োগের হার ছিল ১০ শতাংশ। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তা বেড়ে হয়েছে ১২ শতাংশ। মার্কেটিং, অ্যাডভারটাইজিং প্রভৃতিতে চলতি বছরের ওই সময় পর্যন্ত কর্মীনিয়োগের হার ছিল ১০ শতাংশ। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তা বেড়ে হয়েছে ১২ শতাংশ। মিডিয়া এবং এন্টারটেনমেন্ট সহ এই সেক্টরে চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত কর্মীনিয়োগের হার ছিল ১৫ শতাংশ। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তা বেড়ে হয়েছে ১৬ শতাংশ। ট্র্যাভেল ও হসপিটালিটি সহ বিভিন্ন ক্ষেত্রে ওই সময় পর্যন্ত কর্মীনিয়োগের হার ছিল ৫ শতাংশ। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তা বেড়ে হয়েছে ৬ শতাংশ।

Related posts

Leave a Comment