আধার ও রেশন কার্ড লিঙ্কের কাজ

Ration Shop-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বন্ধ হবে না রেশন ব্যবস্থা। নভেম্বরের মধ্যে আধার ও রেশন কার্ড লিঙ্কের কাজ শেষ না হলেও কোনও গ্রাহককে ন্যায্য রেশন থেকে বঞ্চিত করা হবে না বলে জানিয়েছে রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টে এমনটাই জানিয়েছে রাজ্য। এ বিষয়ে জানা যায়, এই সংযোগের সময়সীমা ছিল আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। এখনও পর্যন্ত ৬২ শতাংশ কার্ড লিঙ্ক করা গিয়েছে। উল্লেখ করা যায়, হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব জানতে চেয়েছিলেন, নভেম্বরের মধ্যে কীভাবে পুরো কাজ শেষ করা সম্ভব। এক্ষেত্রে অভিযোগ, অন্যান্য রাজ্য এই কাজ শেষ হলেও পশ্চিমবঙ্গ অনেক পরে এটা শুরু করা হয়েছে। এ প্রসঙ্গে হাইকোর্ট জানিয়েছে, আগামী ১ ডিসেম্বর ফের শুনানি হবে। অন্যদিকে ৩০ নভেম্বরের মধ্যে কত শতাংশ কার্ড লিঙ্ক করা সম্ভব হয়েছে, তা ওই দিন জানাবে রাজ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *