কারোনা আবহে দেশে এপ্রিল মাসেই চাকরিতে কমেছে নিয়োগ

job and india

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই গোটা দেশের অর্থনীতির বেহাল দশা। এপ্রিল মাসেই চাকরিতে কমেছে নিয়োগ। ২০২১ সালের এপ্রিল মাসে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে পূর্ববর্তী মাসের তুলনায় ৩ শতাংশ কমেছে। করোনার জেরে রীতিমতো জেরবার দেশের অর্থনীতি। কর্মক্ষেত্র নিয়ে সব চেয়ে বড় সঙ্কটের মুখোমুখি সাধারণ মানুষ। তবে কোনও কোনও ক্ষেত্রে শিল্পের নিয়োগ ও বিকাশ বর্ধিত হয়েছে বলেও দাবি করা হয়েছে।

মনস্টার এমপ্লয়মেন্ট ইনডেক্স থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, এন্ট্রি-স্তরের চাকরির নিয়োগ মাত্র এক মাসের ব্যবধানে কমেছে ৫ শতাংশ। ২০২১সালের এপ্রিল ও মার্চের নিরিখে এই তথ্য পেশ করা হয়েছে। করোনা মহামারীর দ্বিতীয় তরঙ্গের পর এই নিয়োগ হ্রাস পেয়েছে। সূত্রের খবর, চাকরিতে নিয়োগ হ্রাস পেলেও বেশ কিছু শিল্প নির্দিষ্ট শহরে এই অবস্থা নেই। চেন্নাই ও হায়দরাবাদে বিজ্ঞাপন, মার্কেট রিসার্চ, জনসংযোগ সহ কয়েকটি ক্ষেত্রে বার্ষিক প্রবৃদ্ধি ৫০ শতাংশেরও বেশি লক্ষ্য করা গিয়েছে। ব্যাঙ্কিং, ফিনান্সিয়াল সার্ভিস ও কলকাতায় বিমা এক মাসের ব্যবধানে২৬ শতাংশ বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে।

এক্ষেত্রে আরও জানা যায়,বেঙ্গালুরুতে ২৮ শতাংশ, হায়দরাবাদে ২৩ শতাংশ ও চেন্নাইয়ে ১৬ শতাংশ চাকরিতে নিয়োগ হয়েছে। এই নিয়োগ বিষয়টি পূর্ববর্তী বছরের তুলনায় জব পোস্টিংয়ের ব্যাপক বৃদ্ধির হারকেই ইঙ্গিত করে। এছাড়া শীর্ষ পরিচালনা ক্ষেত্রে ৩৬ শতাংশ, সিনিয়র লেভেলে ১০ শতাংশ ও মধ্যবর্তী স্তরে ১৩ শতাংশ নিয়োগ বর্ধিত হয়েছে। আবার সূত্রের আরও খবর, শিপিং -সামুদ্রিক শিল্প জব পোস্টিং মাসে ২ শতাংশ বৃদ্ধি অব্যাহত রয়েছে। অন্যদিকে মিডিয়া ও এন্টারটেইনমেন্টে চাকরির নিয়োগ প্রায় একই রয়েছে।

চাকরির নিয়োগ বৃদ্ধি পেয়েছে লজিস্টিক, কুরিয়ার, ফ্রেইট , ট্রান্সপোর্টেশন, টেলিকম , আইটি-হার্ডওয়্যার ও সফটওয়্যার-এর মতো শিল্পগুলিতে। যে সকল শিল্পে চাকরির নিয়োগ হ্রাস পেয়েছে তার মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ারিং, সিমেন্ট, নির্মাণ, আয়রন-স্টিল খাদ্য ও ফুড প্যাকেজিং, লজিস্টিক প্রভৃতি ক্ষেত্রে। উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে কৃষিভিত্তিক শিল্প, রাসায়নিক -প্লাস্টিক,রাবার, পেইন্টস, সার-কীটনাশক, মুদ্রণ ও প্যাকেজিংয়ে।
দেশব্যাপী করোনা মহামারীর দ্বিতীয় তরঙ্গ নিয়োগের ক্রিয়াকলাপকে প্রভাবিত করেছে। বেঙ্গালুরু, হায়দরাবাদ ও চেন্নাইয়ের মতো বেশ কয়েকটি শহরে এই নিয়োগ সংক্রান্ত বিষয়টি যথাযথ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *