লোহিত সাগরের জল ভারত মহাসাগরের তুলনায় অধিক উষ্ণ, কেন জানেন?

red sea

লোহিত সাগরের জল ভারত মহাসাগরের তুলনায় অধিক উষ্ণ। জানেন কি এর সঠিক কারণ। এক্ষেত্রে মূল কারণটি হচ্ছে -সমুদ্রের আকৃতি ও অবস্থা। লোহিত সাগর আফ্রিকা ও আরব উপদ্বীপ দ্বারা বেষ্টিত হওয়ায় উম্মুক্ত ভারত মহাসাগরের জলের সঙ্গে এই সমুদ্রের অবাধ মিশ্রণ ঘটে না। অন্যদিকে চতুর্দিকের তপ্ত ভূখণ্ড থেকে তাপ পরিবহন ও বিকিরণের মাধ্যমে লোহিত সাগরের জল বেশি গরম হয়ে যায়। পাশাপাশি উত্তর পূর্ব আয়নবায়ু এশিয়া মহাদেশের পশ্চিমে যখন পৌঁছায় তখন সেই বায়ু উত্তপ্ত থাকে। লোহিত সাগরের ওপর দিয়ে ওই বায়ুর প্রবাহের জন্য জল উষ্ণ হয়। ভারত মহাসাগরের ওপর দিয়ে ঠান্ডা বাতাস প্রবাহিত হয়। এছাড়া ভারত মহাসাগরের জল অপেক্ষা লোহিত সাগরের জল লবণাক্ত। এই সাগরের জলের স্ফুটনাঙ্ক বেশি। তাই এই সাগরের জল বেশি উষ্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *