রামকৃষ্ণ মঠ ও মিশনের হাতে ত্রাণ-সামগ্রী

Ramkrishna Math Mission

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ত্রাণে দমকলের দান। সূত্রের খবর, রামকৃষ্ণ মঠ ও মিশনের হাতে ত্রাণসামগ্রী তুলে দিয়েছে রাজ্যের দমকল ও জরুরি পরিষেবা দফতর। জানা গিয়েছে, দফতরের সদর কার্যালয় এবং হাওড়া ডিভিশনের পক্ষ থেকে বেলুড় মঠে এসে দান সামগ্রী তুলে দেওয়া হয়েছে। হাওড়ার ডিভিশনাল ফায়ার অফিসার দীপঙ্কর পাঠক জানান, হাওড়া রেড জোন হওয়ায় তাঁদের পক্ষ থেকে ত্রাণ বিলি সম্ভব হয়নি। এরপর দমকল দফতরের ডিজি-র নির্দেশ মতো সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ওই ত্রাণসামগ্রী দেওয়া হয় রামকৃষ্ণ মিশনকে। সদর কার্যালয় থেকেও ত্রাণ পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *