রেলের সংরক্ষণ চার্ট প্রস্তুতের নিয়মে বদল

Reservation Chart

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সংরক্ষণ চার্টে নিয়ম। সূত্রের খবর, ট্রেন ছাড়ার ৪ ঘন্টা পূর্বে রেলের সংরক্ষণ চার্ট চূড়ান্ত করা হত। এতদিন পর্যন্ত এই ব্যবস্থা হয়ে এসেছে। করোনা আবহে অনেক বদল এসে গিয়েছে। রেল সূত্রে জানানো হয়েছে, টিকিট কাটার পরও শেষ মুহূর্তে যাত্রা বাতিল করছেন অনেক যাত্রী। এই অবস্থায় আগামী ১০ অক্টোবর থেকে রেলের সংরক্ষণ চার্ট প্রস্তুতের নিয়মে বদল করছে কেন্দ্র। এক্ষেত্রে রেল সূত্রে বলা হয়েছে, এখন থেকে ট্রেন ছাড়ার ৩০ মিনিট পূর্বে দ্বিতীয় সংরক্ষণ চার্ট প্রস্তুত করার পর টাঙিয়ে দেওয়া হবে। এই সংক্রান্ত নিয়ম বদলের কাজ শুরু হয়ে গিয়েছে বলে রেল মন্ত্রক সূত্রে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *