মিতালি রাজের ক্রিকেটীয় নজির

MITALI RAJ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অবসর গ্রহণ মিতালির। তাঁর ক্রিকেটীয় নজিরের একঝলক: প্রায় ২৩ বছর ভারতের হয়ে খেলেছেন। যা মহিলা ক্রিকেটের ইতিহাসে দীর্ঘতম। মহিলাদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান ৭৮০৫। টেস্টে ১২ ম্যাচে ৬৯৯ রান। গড় ৪৩.৬৮ রান। সর্বোচ্চ ২১৪ রান। সেঞ্চুরি ১টি। ওয়ান ডে-তে ২৩২ ম্যাচে ৭৮০৫রান। গড় ৫০.৬৮ রান।

সর্বোচ্চ১২৫ রান অপরাজিত। সেঞ্চুরির সংখ্যা ৭টি। টি-টোয়েন্টিতে ৮৯ ম্যাচে ২৩৬৪ রান। গড় ৩৭.৫২ রান। সর্বোচ্চ ৯৭ অপরাজিত। সব ফর্মাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজারের বেশি রান রয়েছে। কনিষ্ঠতম মহিলা ক্রিকেটার হিসাবে ডাবল সেঞ্চুরি করার নজির গড়েছেন তিনি। ১৯ বছর ২৫৪ দিনে এই রেকর্ড গড়েছেন মিতালি রাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *