উইকেটরক্ষক হিসাবে নজির গড়বেন ঋষভ

Rishabh Pant-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভারতীয় দলের উইকেটকিপার ঋষভ পন্থ নজিরের সামনে দাঁড়িয়ে। আরও এক মাইলফলক স্পর্শ করতে চলেছেন তিনি। টেস্ট ম্যাচে ১০০ ক্যাচ ধরার ক্লাবে প্রবেশ করতে চলেছেন। উইকেটের পিছনে আর মাত্র ৪টি শিকার প্রয়োজন রয়েছে তাঁর। উল্লেখ্য, ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এই তালিকায় রয়েছেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। তিনি ২৫৬টি ক্যাচ ধরেছেন উইকেটরক্ষক হিসাবে। সৈয়দ কিরমানি ১৬০টি ক্যাচ ধরেছেন। এছাড়া কিরণ মোরে ১১০টি ক্যাচ ধরেছেন উইকেটরক্ষক হিসাবে। সেই তালিকায় এবার সংযুক্ত হলেন ঋষভ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *