করোনা সচেতনতায় গ্রামাঞ্চলে শর্ট ফিল্ম ও দেওয়াল চিত্র

Rural Area

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা সচেতনতা বাড়াতে এবার কেন্দ্রের হাতিয়ার হতে চলেছে শর্ট ফিল্ম ও দেওয়াল চিত্র। করোনার আবহে সচেতনতা বৃদ্ধির দিকে নজর দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। এই অবস্থায় গ্রামাঞ্চলের বাসিন্দাদের মধ্যে করোনা নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে অভিনব প্রয়াস নিতে চলেছে কেন্দ্র। করোনা সচেতনতায় কেন্দ্র হাতিয়ার করতে চলেছে শর্ট ফিল্ম ও দেওয়াল-চিত্রকেই। সূত্রের খবর, করোনা মোকাবিলায় সামাজিক দূরত্ববিধি মেনে চলা, নিজেকে সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা-সহ বিবিধ পরামর্শ দেওয়া হবে। জানা গিয়েছে, কীভাবে মেনে চলতে হবে সকল স্বাস্থ্যবিধি, তার পাঠ দেবে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক।

গ্রামাঞ্চলের মানুষকে সেই শিক্ষাই দেওয়া হবে। জলশক্তি মন্ত্রক সূত্রের খবর, নিজের আচরণের পরিবর্তন ঘটিয়ে কীভাবে করোনা পরিস্থিতিতে মোকাবিলা সম্ভব, সেই বিষয় শর্ট ফিল্ম ও দেওয়াল চিত্রের মাধ্যমে গ্রামীণ মানুষের কাছে তুলে ধরা হবে। জলশক্তি মন্ত্রকের অধীনে থাকা পানীয় জল ও নিকাশি বিভাগের হাতেই এই দায়িত্ব দেওয়া হয়েছে। ওই বিশেষ কর্মসূচিতে থাকছে গ্রামাঞ্চলের উপর সর্বাধিক গুরুত্ব দিয়ে তৈরি করা বেশ কিছু সৃজনশীল বিষয়বস্তু। পরিচ্ছন্নতা ও সামাজিক দূরত্ববিধিকে প্রাধান্য দিয়েই তৈরি হচ্ছে যাবতীয় শিল্পকলা। যা দেখে সামগ্রিক বিষয়টি বুঝতে পারবেন গ্রামীণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *