Rakhi SalelingOthers 

দেশীয় উপকরণে রাখি তৈরির উদ্যোগে ধাক্কা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আগামী ৩ আগস্ট রাখি পূর্ণিমা। সস্তা দামে রাখির বাজারও দখল করেছে চিন। এই আবহে দেশীয় কারুশিল্প ক্ষতিগ্রস্ত। সূত্রের খবর, বড়বাজারের সত্যনারায়ণ পার্ক এলাকায় একাধিক রাখির দোকান। আবার অনেকেই ফুটপাতে পসরা সাজিয়ে বসে পড়েন। অনেকে আবার বিভিন্ন ইমিটেশন গয়নাগাটির দোকানে রাখিও বিক্রি করেন। রাখির দাম এই সময় ১০-২০ টাকা থেকে শুরু। বেশিমাত্রায় কারুকাজ থাকলে রাখির দামও তত বেড়ে যায়। স্থানীয় দোকানদারদের বক্তব্য, গত বছরের তুলনায় রাখির দাম প্রায় ২০ শতাংশ বেড়েছে।

সূত্রের আরও খবর, কলকাতায় রাখির বাজার এখনও দখল করে রেখেছে চিন। করোনা সংক্রমণ ও লকডাউন পর্যায়ে এই দাম বৃদ্ধি পেয়েছে, এমনটা মনে করছেন ব্যবসায়ীরা। উল্লেখ্য, দেশীয় শিল্পকে চাঙ্গা করার জন্য “আত্মনির্ভর ভারত” প্রকল্প ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। বিদেশের উপর নির্ভরতা কমিয়ে দেশীয় প্রযুক্তি ও উপকরণে পণ্য তৈরিতে উৎসাহ দেওয়া হয়েছে। অন্যদিকে ক্ষুদ্র ও কুটির শিল্পকে চাঙ্গা করার জন্য প্রাথমিক পদক্ষেপ হিসেবে রাখিবন্ধন উৎসবকে হাতিয়ার করেছিল ব্যবসায়ী মহল। এক্ষেত্রে দেশের বিভিন্ন প্রান্তে প্রায় ৪৫ হাজার ছোট-বড় ব্যবসায়ী সংগঠন একযোগে সিদ্ধান্ত গ্রহণ করে তাঁরা এবার রাখির ক্ষেত্রে চিনকে বয়কট করবে। এক্ষেত্রে হিসেব অনুযায়ী জানা যায়, রেডিমেড রাখি ও রাখি তৈরির উপকরণ মিলিয়ে দেশে ৫ হাজার কোটি টাকার ব্যবসা হয়। যার মধ্যে প্রায় ৮০ শতাংশ আসে চিন থেকে। দেশীয় উপকরণ দিয়ে দেশের মাটিতেই রাখি তৈরি করার উদ্যোগ নেওয়া হলে চিনকে কিছুটা হলেও ধাক্কা দেওয়া সম্ভব হবে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞমহল।

Related posts

Leave a Comment