সাদ্দাম হোসেনর জন্মদিবস

Saddam Husain

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন ইরাকের রাষ্ট্রপতি সাদ্দাম হোসেন। ১৯৩৭ সালের ২৮ এপ্রিল তাঁর জন্ম। ১৯৭৯ সালের ১৬ জুলাই থেকে ২০০৩ সালের ৯ এপ্রিল তিনি ইরাকের রাষ্ট্রপতি ছিলেন। তিনি প্রথমে জেনারেল আহমেদ হাসান আল বকরের উপ-রাষ্ট্রপতি ছিলেন। সেই সময় সাদ্দাম দৃঢ় ভাবে সরকার ও সামরিক বাহিনীর বিরোধের অবসান ঘটিয়েছিলেন। এই উদ্দেশ্যেই তিনি নিরাপত্তা বাহিনী গঠন করেছিলেন। ইরাকের রাষ্ট্রপতি ও বাথ পার্টির প্রধান হিসেবে সাদ্দাম হোসেন আরব জাতীয়তাবাদের ভিত্তিতে ধর্ম নিরপেক্ষ ও আধুনিক ইরাক গড়ে তুলতে প্রয়াস নেন। সাদ্দাম এক দলীয় শাসন কায়েম করেন। এসময়ই ১৯৮০ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত সাদ্দাম ইরানের সাথে ৯ বছরের যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *