carona and safe homeHealth Others 

করোনা সংক্রমণ রুখতে এবার সেফ হোম স্কুলেও

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা সংক্রমণ বেড়েই চলেছে পশ্চিমবঙ্গের জেলা জুড়েই। মৃত্যুর হারও বাড়ছে। সংক্রমণ রুখতে এবার স্কুলেও সেফ হোম। সূত্রের খবর, এই সংক্রান্ত বিষয়ে জেলাশাসকদের সর্তক করে চিঠিও দিয়েছে স্কুল শিক্ষা দফতর। এমনকী জেলা প্রশাসন স্কুলগুলিকে সেফ হোম হিসেবেও ব্যবহার করতে পারে বলেও জানানো হয়েছে ওই চিঠিতে।


সূত্রের আরও খবর,রাজ্যের সরকারি ও সরকারি নিয়ন্ত্রিত স্কুলগুলোতেও সেফহোম করার পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। জেলাশাসকদের এই নির্দেশ দিয়ে স্কুল শিক্ষা কমিশনার চিঠি দিয়েছে বলেই স্কুল শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে।পাশাপাশি এই চিঠিতে প্রাথমিকভাবে স্কুলগুলিতে স্যানিটাইজ ও পরিষ্কার করে রাখতেও বলা হয়েছে। প্রয়োজন হলে জেলা প্রশাসন স্কুলগুলিকে সেফ হোম হিসেবেও ব্যবহার করতে পারে ,এমনটাই ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ করা যায়, করোনা আবহ ও গরমের ছুটির জন্য আপাতত রাজ্যজুড়ে স্কুল বন্ধ রয়েছে। এক্ষেত্রে স্কুলগুলিকে সেফহোম হিসেবে ব্যবহার করা যেতে পারে বলেই এই প্রয়াস নেওয়ার প্রচেষ্টা চলছে। এ বিষয়ে আরও জানা গিয়েছে,কোন স্কুলগুলিকে সেফ হোম হিসেবে ব্যবহার করা যেতে পারে তা নিয়ে একটি রিপোর্ট পাঠানোর কথাও বলা হয়েছে।

Related posts

Leave a Comment