সারদা দেবীর জন্ম দিবস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আজকের দিনে সারদা দেবী জন্মগ্রহণ করেছিলেন। বাঁকুড়া জেলার জয়রামবাটিতে তাঁর জন্ম হয়। ১৮৫৩ সালের ২২ ডিসেম্বর তিনি জন্মেছিলেন। শ্রীরামকৃষ্ণের পত্নী ও ভক্তদের কাছে তিনি শ্রীশ্রীমা নামেই পরিচিত ছিলেন। তিনি প্রতিটি ঘরে ঘরে পূজিত হন। তাঁর জন্ম দিবসে আমাদের স্মরণ ও বিনম্র শ্রদ্ধা।

