সিবিএসই বোর্ডের প্রাইভেটে অনলাইন পরীক্ষা

SBSE-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সিবিএসই বোর্ড সূত্রে জানানো হয়েছে, নিয়মিত পরীক্ষা বাতিল হলেও প্রাইভেটে অনলাইন পরীক্ষা হবে। এক্ষেত্রে বলা হয়েছে, আগামী ১৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে দশম ও দ্বাদশ শ্রেণির ওই পরীক্ষা হবে। সিবিএসই বোর্ড সূত্রে আরও জানানো হয়, যারা আগে বোর্ডের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি অথবা আরও ভাল ফল করার জন্য একটি বা দুটি বছর পর পরীক্ষা দিচ্ছে, তারা স্কুলের নিয়মিত পড়ুয়া নয়, তাই তাদের ক্ষেত্রে মূল্যায়ন করার মতো সম্পূর্ণ তথ্য বোর্ড বা স্কুলের কাছে নেই। তাই পরীক্ষার আয়োজন। উল্লেখ করা যায়, সারা দেশে ২২ হাজার পরীক্ষার্থী প্রাইভেটে পরীক্ষা দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *