নিয়ম-কানুন মেনেই রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তৎপরতা ডিসেম্বরেই

student and school

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:ডিসেম্বরেই খুলে যাচ্ছে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ। তবে মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম-কানুন।
আগামী ৩০ নভেম্বর পর্যন্ত রাজ্যে বেশ কয়েকটি ক্ষেত্রে ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। সূত্রের খবর, সব কিছু ঠিক থাকলে রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলি খুলে দেওয়া হবে ডিসেম্বর মাসে।তবে কতজন ছাত্র-ছাত্রী নিয়ে ক্লাস হবে স্কুলগুলিতে,তা এখনও ঠিক হয়নি। কবে থেকে স্কুল -কলেজের দরজা খুলবে সে বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি রাজ্য সরকার। এ বিষয়ে আরও জানা যায়, নভেম্বর মাসের মধ্যেই বিধি-নিষেধের একটি খসড়া তৈরি হবে। এক্ষেত্রে স্থির হবে কীভাবে ভাগে ভাগে পড়ুয়াদের স্কুলে এনে ব্যবস্থা নেওয়া যায়। এমনটাই জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।প্রশাসনিক সূত্রের খবর, আপাতত ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধই থাকবে স্কুল-কলেজ। শিক্ষক-শিক্ষাকর্মীদেরও আসতে হবে না। রাজ্যে লকডাউন সময় থেকেই বন্ধ স্কুল ও কলেজ।কঠিন আবহে বের হয় মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের ফল। প্রকাশিত হচ্ছে স্নাতকের ফলও। অন্যদিকে পরীক্ষামূলকভাবে খুলছে সুইমিংপুল। কেবলমাত্র শিক্ষাবিদরাই তা ব্য়বহার করতে পারবেন।আবার নন কন্টেইনমেন্ট জোনে খোলা যাবে থিয়েটার এবংমাল্টিপ্লেক্সও। কোনও অনুষ্ঠান আয়োজন করলে মানতে হবে সামাজিক দূরত্ববিধি।এক্ষেত্রে লাগবে প্রশাসনিক ছাড়পত্রও । মাল্টিপ্লেক্সগুলিতে ৫০ শতাংশ আসনই ভর্তি করা যাবে। হলঘর বা বাড়ি ভাড়া করে অনু্ষ্ঠান করতে হলে ২০০ জনের বেশি জমায়েত করা চলবে না বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *