আগামীকালই ভারতে আসছে আরও তিনটি রাফাল বিমান

Rafale

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ভারতীয় বিমানবাহিনী আগামীকাল আরও তিনটি রাফাল যুদ্ধবিমান পাচ্ছে। ইতিমধ্যেই পাঁচটি বিমান ভারতের হাতে রয়েছে। তিনটি রাফালে বিমান ফ্রান্স থেকে উড়ানের পর কোথাও না থেমে ভারতে পৌঁছে যাবে। সূত্রের খবর ফ্রান্সের বিমানবন্দর থেকে গুজরাটের যামনগর যাওয়ার দীর্ঘ উড়ানে ফরাসী বিমানবাহিনীর ইন্ধন ভরার বিমানও সাথে থাকবে। ভারত ফ্রান্সের সাথে ৫৯ হাজার কোটি টাকায় ৩৬ টি রাফাল কেনার চুক্তি করেছে।

ভারতীয় বিমানবাহিনীর বিমানের বিমান চালকরা ফ্রান্সে রাফালের জন্য আলাদা ব্যাচে প্রশিক্ষণ নিচ্ছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিমান বাহিনীতে প্রথম বহর অন্তর্ভুক্তির উপলক্ষে রাফাল বিমানকে গেম চেঞ্জার হিসাবে বর্ণনা করেছিলেন। তিনি বলেছিলেন যে, রাফাল বিমান প্রযুক্তিতে অনেক এগিয়ে। এটি এমন একটি যুদ্ধবিমান যা সর্বশেষতম অস্ত্র এবং উচ্চতর সেন্সর দিয়ে সজ্জিত। এই বিমান পশ্চিমবঙ্গের হাশিমারা এয়ারবেসে রাখা হবে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *