new kitTechnology 

করোনা নির্ণয়ে নয়া কিট ক্যালিফোর্নিয়ার বিজ্ঞানীদের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ মাত্র ৪৫ মিনিটে মিলবে করোনার ফল।এমনই নয়া কিটের দাবি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো (ইউসি এসএফ)-এর বিজ্ঞানীদের।সূত্রের খবর, সার্স কোভ -২ডিটেক্টর অত্যন্ত কম খরচে আলাদা যন্ত্রপাতি ছাড়া সহজ ভাবে ব্যবহার করা যায়।তবে মার্কিন ফুড এন্ড ড্রাগ কন্ট্রোল থেকে নয়া কিটের পরীক্ষার সরকারি অনুমোদন পাওয়া যায়নি। সংস্থার অন্যতম গবেষক -প্রজেক্টর চার্লস চিউর মনে করেন, করোনা সংক্রান্ত নির্ণয়ের অন্যতম মাপকাঠি হতে চলেছে এটি। তিনি আরও দাবি করেছেন,নয়া টেস্ট কিটের অন্যতম বৈশিষ্ট হল- সার্স ভাইরাস এবং সার্স কোভ-২ ভাইরাস দুটির পার্থক্য খুব সহজভাবে বোঝা যায়।আবার দ্বিতীয় ভাইরাসটি বিশ্বজুড়ে করোনা ভাইরাসের একমাত্র লক্ষণ।ইউসিএসএফ সূত্রে জানা যায়, এই কিট অনেকটা প্রেগন্যান্সি কিটের মতো।নমুনায় ভাইরাসের উপস্থিতি দেখা দিলে কিটের স্টিপের রং গাঢ় হয়।পাশাপাশি এই কিট এতটাই সংবেদশীল যে, রোগীর থেকে মাত্র এক মাইক্রোলিটার লালারসের নমুনায় ভাইরাসের উপস্থিতি জানতে পারা যায়।

Related posts

Leave a Comment