পৃথিবীর কাছাকাছি কৃষ্ণগহ্বরের সন্ধান
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ নিকটতম কৃষ্ণগহ্বরের দেখা মিলল।পৃথিবীর খুব কাছাকাছি কৃষ্ণ গহ্বরের সন্ধান পাওয়া গিয়েছে। জানা গিয়েছে,এর দূরত্ব ১হাজার আলোকবর্ষ। যা ৫.৮৮ লক্ষ কোটি মাইল। টেলিস্কোপিয়াম নক্ষত্রপুঞ্জে তাঁর হদিশ পাওয়া গিয়েছে। কৃষ্ণগহ্বরকে বহু দূরের বাসিন্দা মনে হলেও মহাবিশ্বের পরিবারে তা পাশের বাড়ির সদস্য হিসেবেই গণ্য হয়। এক্ষেত্রে আরও জানা যায়, কৃষ্ণগহ্বরকে একটি নক্ষত্র বেষ্টন করে ঘুরপাক খাচ্ছে।আবার অন্য নক্ষত্রটি প্রথমটির কক্ষপথকে ঘিরে বাইরে থেকে পরিক্রমা করছে। এই নক্ষত্র জোড়ার নাম-এইচআর৬৮১৯। এই আবিষ্কারের নেপথ্যে ইউরোপিয়ান সার্দান অবজারভেটরি অর্গানাইজেশন। মহাকাশ বিশেষজ্ঞ ডিয়েট্রিক বাডে এ বিষয়ে জানিয়েছেন, আপনারা যাকে কৃষ্ণগহ্বর বলছেন সে অর্থে এটি সত্যিই কালো এবং অন্ধকার।এই প্রথম এই গহ্বরের সন্ধান পাওয়া গেল।

