ফর্মূলা ওয়ান গ্রঁ প্রি চ্যাম্পিয়ন সের্খিয়ো পেরেজ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : চ্যাম্পিয়ন পেরেজ। আজারবাইজান ফর্মূলা ওয়ান গ্রঁ প্রি-তে চ্যাম্পিয়ন হলেন রেড বুলের চালক সের্খিয়ো পেরেজ। এক্ষেত্রে জানা গিয়েছে, ১ মিনিট ৪৪.৬৮৭ সেকেন্ডে রেস শেষ করে তিনি প্রথম হয়েছেন। উল্লেখ করা যায়, ৭ বারের বিশ্বচ্যাম্পিয়ন ও মার্সিডিজের চালক লুইস হ্যামিল্টন রেস শেষ করলেন ১৫ নম্বরে। আবার রেড বুলের মার্ক ভারস্টাপেন রেস শেষ করলেন ১৮ নম্বরে।

