জেনে নিন সপ্তমে কোন জেলায় কোথায় ভোট-হাড্ডাহাড্ডি কেন্দ্র

7th phase and candidate

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:কাল সপ্তম দফার নির্বাচন। নজরে রয়েছেন অনেক তারকা প্রার্থীরা। সপ্তম দফায় কলকাতার ৪টি আসনে নির্বাচন হবে। দক্ষিণ দিনাজপুরে ৬টি কেন্দ্র রয়েছে। পশ্চিম বর্ধমানের ৯টি কেন্দ্রে ভোট হবে। এছাড়া মালদহের ৬টি কেন্দ্র ও মুর্শিদাবাদের ৯টি আসনে ভোট যুদ্ধ। এই দফায় রাজ্যের ৫ জেলার ৩৪ আসনে ভোট। সপ্তম দফায় ভোট লড়াইয়ে রয়েছেন রাজ্যের ৪ মন্ত্রী।

নজর থাকবে ভবানীপুরের দিকেও। এখানে তৃণমূল কংগ্রেস এবার প্রার্থী করেছে শোভনদেব চট্টোপাধ্যায়কে। ১৯৯৮ সালে উপনির্বাচনে রাসবিহারী থেকে জয়ী হন তিনি। রাজ্যের বিদায়ী বিদ্যুৎমন্ত্রী সেখানকার বিধায়ক হন।২০২১বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর আসন ছেড়ে নন্দীগ্রামেপ্রার্থী হন। এবার সেখানে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় । তাঁর প্রতিপক্ষ বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ।

এই দফায় নজর থাকবে আসানসোল দক্ষিণ আসনটিতে। টলিউড অভিনেত্রী সায়নী ঘোষ এই কেন্দ্রের তৃণমূলের প্রার্থী। তাঁর প্রতিপক্ষ বিজেপি প্রার্থী পেশায় ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল। উল্লেখ করা যায়,পেশায় ফ্যাশন ডিজাইনার ও দলের মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পল বার্নপুরের বিশিষ্ট চিকিৎসক অশোক রায়ের কন্যা। নিজেকে “ঘরের মেয়ে”বলে প্রচারও করেছেন। টলিউড তারকা সায়নী ঘোষও প্রচারে ঝড় তুলেছেন। সবমিলিয়ে সোমের সপ্তম দফায় সেই ভাগ্যপরীক্ষা।

মতামত সহ লাইক ও শেয়ার করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *