“স্মার্ট মাস্ক” বানিয়ে সাড়া জাপানি স্টার্টআপ সংস্থার

Smart Mask

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনার আবহে মুখ ঢেকেছে মাস্কে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সংক্রমণ এড়ানোর জন্য এর কোনও বিকল্প নেই। গোটা দুনিয়ায় মাস্কের বাজার ধরতে বহু সংস্থা তৎপরতা শুরু করেছে। সূত্রের খবর, চাহিদা বাড়াতে এর সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে প্রযুক্তিকেও। “স্মার্ট মাস্ক” বানিয়ে রীতিমতো সাড়া ফেলেছে জাপানি স্টার্টআপ সংস্থা ডোনাট রোবটিক্স। এক্ষেত্রে সংস্থার দাবি, ইন্টারনেট ও ব্লু-টুথের সঙ্গে সেটিকে যুক্ত করা যায়। মেসেজ পাঠানো-সহ ফোন ছাড়াও জাপানি থেকে ৮টি পৃথক ভাষায় অনুবাদ করার বিশেষ ক্ষমতা রয়েছে এই “স্মার্ট মাস্কে”-র।

জানা গিয়েছে, যার দাম ৪০ ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৩ হাজার টাকা। কীভাবে কাজ করবে এই মাস্ক, ডোনাট রোবটিক্স এক্ষেত্রে জানিয়েছেন, যে-কোনও মাস্কের উপর সাদা রঙের প্লাস্টিকের “সি মাস্ক” পরা যাবে। স্মার্টফোন বা ট্যাবের সঙ্গে ব্লু-টুথের মাধ্যমে একে যুক্ত করা যায়। এরফলে স্পিচ ইনটু টেক্স মেসেজ এই অত্যাধুনিক প্রযুক্তির মাস্ক সেটা লিখে নির্দিষ্ট জায়গায় পাঠিয়ে দেবে এবং ফোন করা-সহ একাধিক পরিষেবা পাবেন ব্যবহারকারী। আবার মুখ ঢাকা অবস্থায় গলার আওয়াজ কমে যাওয়ার মতো সমস্যার সমাধান করবে এই স্মার্ট মাস্ক।

এমনকী প্রযুক্তিকে কাজে লাগিয়ে এটি ব্যবহারকারীর কণ্ঠস্বরের জোর অনেকটাই বাড়িয়ে দেবে বলে জানা যায়। করোনা পরিস্থিতিতে করুন আর্থিক অবস্থার মধ্যেও এই মাস্কের বাজার হাসি ফোটালো সংস্থার মুখে। চিফ এগজিকিউটিভ তাইসুকে ওনো এ বিষয়ে জানান, আমরা দীর্ঘদিন ধরে একটি রোবট নিয়ে কাজ করছিলাম। টোকিও-র হেনেডা বিমানবন্দরের রোবট গাইড ও অনুবাদকের একটি প্রকল্পও হাতে এসেছিল। করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় কোম্পানি চালানোই কঠিন হয়ে পড়েছিল। তখন সংস্থার ইঞ্জিনিয়াররা এই অভিনব মাস্কের পরিকল্পনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *