মহিলাদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জের চ্যাম্পিয়ন মন্ধানারা

Smriti Mandhana

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মহিলাদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জের ফাইনালে দুরন্ত হাফসেঞ্চুরি করলেন স্মৃতি মন্ধানা। সূত্রের খবর, হরমনপ্রীত কৌরের সুপারনোভাসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৪৯ বলে ৬৮ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন ট্রেলব্লেজার্সের অধিনায়ক স্মৃতি। তিনিই ম্যাচ সেরা হয়েছেন। ৮ উইকেট হারিয়ে ১১৮ রান করে ট্রেলব্লেজার্স। এর জবাবে ১০২-৭ স্কোরে আটকে যায় সুপারনোভাস। ট্রেলব্লেজার্স চ্যাম্পিয়ন হয় ১৬ রানে। প্রায় ৫টি চার ও ৩টি ছয়ের সাহায্যে এই ইনিংস গড়েছেন স্মৃতি। ১৯-তম ওভারে ৩ উইকেট নিয়ে হরমনপ্রীতদের জয়ের স্বপ্ন শেষ করে দেন সলমা খাতুন। ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়েছেন ঝুলন গোস্বামী। হরমনপ্রীতদের হয়ে ৫ উইকেট দখল করেছেন বাঁ-হাতি স্পিনার রাধা যাদব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *