sanu sudhLifestyle Others 

পঞ্জাবের আইকন হলেন বলিউড অভিনেতা সোনু সুদ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:সোনু সুদের মুকুটে যোগ হল নতুন পালক। এই অভিনেতাকে পঞ্জাবের আইকন করেছে জাতীয় নির্বাচন কমিশন।
বলিউড অভিনেতা পঞ্জাবের আইকন হিসেবে নিযুক্ত হলেন। সূত্রের খবর, জাতীয় নির্বাচন কমিশন তাঁকে এই পদে নিযুক্তির কথা জানিয়েছে। কমিশনের পঞ্জাবের চিফ ইলেক্টোরাল অফিসার এস করুণা রাজু এ বিষয়ে জানান, পঞ্জাবের আইকন হিসেবে নিযুক্তির জন্য অভিনেতার নাম জাতীয় নির্বাচন কমিশনে পাঠানো হয়েছিল, তা গৃহীত হয়েছে।

এই খবর প্রকাশ্যে আসার পর তাঁর অনুরাগীরা এই বলিউড অভিনেতাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন পঞ্জাবের গভর্নর ভিপি সিং বদনোরে। রাজ্যপালকে ধন্যবাদ জানিয়েছেন সোনু সুদও।

Related posts

Leave a Comment