সৌহার্দ্যকে শুভেচ্ছা ও স্বীকৃতি

Souhardya Dey

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এ বছর কলা ও সংস্কৃতি বিভাগে রাষ্ট্রীয় বাল পুরস্কার পেলেন এ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার সৌহার্দ্য দে। ভারতীয় ইতিহাস ও পৌরাণিক কাহিনীকে নতুন উপস্থাপনা করায় তিনি এই স্বীকৃতি পেলেন। উল্লেখ করা যায়, দেশ থেকে আরও ৩১ জন এই পুরস্কার পেয়েছেন। স্থানীয় সূত্রের খবর, পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা সৌহার্দ্যের জন্ম ২০০৪ সালে। সৌহার্দ্যকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গের বাসিন্দা সৌহার্দ্য দে পৌরাণিক কথা ও দেশের গৌরবগাথা নিয়ে লেখালেখি করে। ওর চেষ্টার ফল এখন সবাই দেখতে পাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *