পুলিশের নির্বিকার ভূমিকার অভিযোগে সৌমিত্র খাঁ-র হুঁশিয়ারি

BJP

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ বিজেপির যুব মোর্চার সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ কার্যত মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “উপরের চাপ আছে এই কথা বলে পুলিশ আমাদের অভিযোগ নিতে অস্বীকার করছে। আটক বিজেপি কর্মীদের যদি অবিলম্বে ছাড়া না হয় এবং দিলীপ ঘোষের উপর যাঁরা আক্রমণ করেছে সেইসব তৃণমূল কর্মীদের গ্রেফতার করা না হলে, থানা ঘেরাও কর্মসূচি নেওয়া হবে। এরপরে যদি কোনও দিন বিজেপি রাজ্য সভাপতির ওপর আক্রমণ হয়, তাহলে তৃণমূলের মন্ত্রী-নেতাদের বাড়ি ঘেরাও হবে গাড়ির সামনে যদি বিক্ষোভ দেখানো হয় তার জন্য বিজেপি পার্টির কোনও দায়িত্ব থাকবে না”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *