পার্সেল ট্রেন চালানো সহ বিভিন্ন পরিষেবা দক্ষিণ-পূর্ব রেলের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন প্রান্তে পার্সেল এক্সপ্রেস ট্রেন চালাচ্ছে দক্ষিণ-পূর্ব রেল। লকডাউনে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে ওই রেল। সূত্রের খবর, লকডাউনে অত্যাবশ্যকীয় পণ্যের জোগান যাতে থমকে না যায়, তার জন্য এই উদ্যোগ। ওই রেল সূত্রের খবর, এখনও পর্যন্ত পার্সেল এক্সপ্রেস ট্রেনের ৬১৫টি ট্রিপ চালানো হয়েছে। এছাড়াও চলছে পণ্যবাহী ট্রেন। এই সমস্ত ট্রেনে খাদ্যশস্য, ডিম, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম-সহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে। আবার এসব ট্রেন যাতে সুষ্ঠুভাবে চলতে পারে তার জন্য রেললাইন, ব্রিজ-সহ অন্যান্য পরিকাঠামোর নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি রেলের সম্পত্তি রক্ষা, পণ্যবাহী ট্রেন চলাচলের সুরক্ষায় নিরন্তর কাজ করে যাচ্ছে দক্ষিণ-পূর্ব রেলের নিরাপত্তা বিভাগ। আবার এই জোনের কর্মীরা পিপিই কিটস, ফেস কভার ও স্যানিটাইজার প্রভৃতি তৈরি করছেন। অন্যদিকে দুঃস্থদের মধ্যে খাবার বন্টন করছে দক্ষিণ-পূর্ব রেল। ওই রেলের আরও খবর, ২.৬ লক্ষের বেশি মিল বন্টন করা হয়েছে।

