প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ ছাড় মেট্রো কর্তৃপক্ষের

Kolkata-Metro-Rail-Corporation

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এবার প্রবীণ নাগরিকদের জন্য মেট্রোয় বিশেষ ছাড় দিচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। জানা গিয়েছে, ই-পাস ব্যবহারের ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের শিথিলতা দেওয়া হয়েছে। এখন থেকে সকাল সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত এই পাঁচঘণ্টা প্রবীণ নাগরিকদের যাতায়াতের ক্ষেত্রে লাগবে না কোনও ই-পাস। মেট্রো রেল সূত্রে খবর, কেবলমাত্র বয়সের প্রমাণপত্র দেখালেই মিলবে এই ছাড়।

উল্লেখ্য, দীর্ঘ কয়েকমাস লকডাউনের পরে গত ১৪ সেপ্টেম্বর শহরে শুরু হয়েছে মেট্রো পরিষেবা। করোনা সংক্রান্ত যাবতীয় সতর্কতা মেনেই চালু হয়েছে মেট্রো। সকাল ৮টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত চালু মেট্রো পরিষেবা চালু থাকলেও করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মানতে, টোকেন না দেওয়ার সিদ্ধান্তের কথা আগেই ঘোষণা করে কর্তৃপক্ষ। যাঁদের কাছে স্মার্টকার্ড রয়েছে, কেবলমাত্র তাঁরাই মেট্রোয় যাত্রা করতে পারবেন। যাঁদের স্মার্টকার্ড নেই, তাঁদের তা কাউন্টার থেকে সংগ্রহ করতেও বলা হয়েছিল। তবে স্টেশনে প্রবেশের ক্ষেত্রে ই-পাস বাধ্যতামূলক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *