মুখের সৌন্দর্য্য রক্ষায় স্পেশাল ফেসশিল্ড

face and sild

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা আবহে মাস্ক পড়া আবশ্যিক হয়েছে। এক্ষেত্রে ঢেকে যাচ্ছে মুখের সৌন্দর্য্য। শীতকালে রূপচর্চায় বিশেষ যত্ন নেওয়া জরুরি। তবে এই সময় নষ্ট হয়ে যাচ্ছে মুখের মেকআপ। মাস্ক ছাড়া বেরনো যাচ্ছে না কোথাও। করোনার কারণে গতবছর থেকেই মাস্ক হয়ে উঠছে সর্বক্ষণের সঙ্গী ৷ মাস্ক দেখতে সুন্দর হলেও মুখের সাজসজ্জার ব্যাঘাত ঘটছে। এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন,এর একমাত্র উপায় হল- তারকাদের ক্ষেত্রে স্পেশাল ফেসশিল্ড। যা আপনাকে ভাইরাস থেকেও বাঁচাবে। এমনকী আপনার মুখের সৌন্দর্য্যও নষ্ট হতে দেবে না। করোনা মহামারিকে আমরা উপেক্ষা করতে পারি না।
এই মহামারির জন্য বাজারে এসেছে বিভিন্ন ফ্যাশনেবল সরঞ্জাম। আর এই সব সরঞ্জামগুলির মধ্যে একটি হল- ফেসশিল্ড। বিজ্ঞানের ভাষায় যা পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই)। এক্ষেত্রে রোদ, ধুলো, বাতাস ও ভাইরাস থেকে রক্ষা করবে আপনার মেকআপ। এইসময় বিশ্বব্যাপী অনেক মানুষ ফেস শিল্ড ব্যবহার করে নিজেদের সৌন্দর্যকে প্রকাশ করছেন অনেক মানুষ। এই ধরণের শিল্ড পড়া ছবি আকছার দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এটি একটি নতুন ফ্যাশন। অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে অনেক জগতের মানুষকে এই ফেসশিল্ডে দেখা যাচ্ছে। এটি মুখের সৌন্দর্য ফুটিয়ে তোলে। তেমনি বাঁচিয়ে রাখে মেকআপও। রূপের যত্ন ছাড়াও নিজেকে করোনার হাত থেকে রক্ষা পেতে সেরা দাওয়াই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *